Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকি, যুবক গ্রেফতার

Published : Monday, 7 July, 2025 at 6:18 PM  Count : 541

নাটোরের বড়াইগ্রামে চলমান জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কমেন্টে হুমকি দেয়ায় খোরশেদ আলম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। 

রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। খোরশেদ আলম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার ‘বড়াইগ্রামের কন্ঠস্বর’ নামে একটি ফেসবুক পেইজে পদযাত্রার অংশ হিসেবে উপজেলার বনপাড়ায় এনসিপি’র পথসভার প্রচারমুলক একটি লেখা দেয়া হয়। এ লেখার নীচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে ‘একটু আগে এক জাগাত (জায়গায়) হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি’ লিখে কমেন্ট করা হয়। পরে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেফতার করে।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেফতার করেছে। 

এএইচ/এসআর
  

সম্পর্কিত   বিষয়:  বড়াইগ্রাম   এনসিপি  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close