Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: ভোটের মাঠে লড়বেন ১৯৬৭ জন      শৈত্যপ্রবাহ কাটলেও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা      যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ      কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই

Published : Tuesday, 1 July, 2025 at 5:14 PM  Count : 196
 

 

৪৮তম বিসিএসের (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপো) আগামী ১৮ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।

মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ২৭ মে পিএসসি থেকে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ০১ জুন থেকে, যা চলে ২৫ জুন পর্যন্ত। আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা। এরপর ফল প্রকাশ হবে ২১ জুলাই।

পরে দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে ২২ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করবে পিএসসি।  

এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন।

এমএ
সম্পর্কিত   বিষয়:  বিসিএস   পরীক্ষা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close