Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

গজারিয়ায় লক্ষীপুরা সেতুর সংযোগ সড়ক সংস্কার কাজ শুরু

Published : Tuesday, 12 August, 2025 at 7:57 PM  Count : 347

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের সেতুর দুই পাশের সংযোগ সড়ক মাটি সরে গিয়ে দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। অবশেষে সেই সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। এতে দূর্ভোগ লাঘব হবে লক্ষীপুরা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা ও স্কুল-কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীদের।

স্থানীয় বাসিন্দা ও ভবেরচর ইউপি সদস্য জাকির হোসেন জানান, টানা বৃষ্টিতে সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি ধসে গর্ত তৈরি হয়, ফলে লক্ষীপুরা, করিম খাঁ, কাহনিয়াকান্দি, হোগলাকান্দি, কালিপুর ও রসুলপুর এলাকার হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন। এই জনদুর্ভোগ দেখে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন সংশ্লিষ্ট দফতরে অবগত করেন। তার উদ্যোগে উপজেলা এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. সামিউল আরেফিন বিষয়টি আমলে নিয়ে সংস্কার কার্যক্রম শুরু করেন।

লক্ষীপুরা গ্রামের বাসিন্দা ও ভবেরচর ইউনিয়ন বিএনপির নেতা নূরুল আমিন সরকার জানান, দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে। এলাকাবাসীর পক্ষ থেকে তিনি কামরুজ্জামান রতনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, জরুরি প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছে, যদিও বরাদ্দ এখনো নির্ধারিত হয়নি। সংযোগ সড়ক সংস্কারের ব্যয় আপাতত বহন করছেন ইউপি সদস্য জাকির হোসেন, যা পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট-ট্যাক্স কর্তন করে এলজিইডি থেকে পরিশোধ করা হবে।

সেতুর দুই পাশের সংযোগ সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এইউ/এসআর
সম্পর্কিত   বিষয়:  গজারিয়া  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close