Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

ধনবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

Published : Wednesday, 30 July, 2025 at 8:55 PM  Count : 120

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুন্নী বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে পাইস্কা ইউনিয়নের প্যারিআটা গ্রামে নিজ বাড়ির বারান্দার আড়ার সঙ্গে ছাগলের নাইলনের রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মুন্নীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুন্নী বেগম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল চর এলাকার মৃত আ. আজিজের মেয়ে। প্রায় ২৫ বছর আগে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্যারিআটা গ্রামের মাসুদ রানার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে।

নিহতের বড় ভাই বাবু মিয়া অভিযোগ করে বলেন, “বুধবার সকালে আমার বোন জামাই মাসুদ রানা ফোন করে জানান, মুন্নী আত্মহত্যা করতে পারে। পরে আবার ফোন করে বলেন, মুন্নী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, মুন্নীর গলায় রশি থুতনির নিচে আটকে ছিল এবং পায়ের নিচে একটি প্লাস্টিকের চেয়ার ছিল। আমাদের ধারণা, মাসুদ ও তার পরিবারের লোকজন তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে। তারা প্রায়ই মুন্নীকে মারধর করত। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি এবং সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।”

নিহতের মেয়ে আয়েশা কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার মা ভালো মানুষ ছিলেন। তিনি আত্মহত্যা করার মতো কেউ নন। আমি চাই, সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।

স্বামী মাসুদ রানা সাংবাদিকদের জানান, ৬ বছর আগে মুন্নী বিদ্যুৎ স্পর্শে আহত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে এসে দেখি তিনি ফাঁস দিয়েছেন।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শহিদুল্লাহ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচআর/আরএন
সম্পর্কিত   বিষয়:  ধনবাড়ী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close