Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচন অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      আপনারাও মজলুম ছিলেন, এখন কেন জালিম হতে গেলেন: জামায়াত আমির      

‘সব দলকে দেখা শেষ, চাঁদাবাজী বন্ধ হয়নি, এবার জামায়াতকে দেখুন’

Published : Saturday, 31 January, 2026 at 10:34 PM  Count : 33

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সব দলকে দেখা শেষ হয়েছে, চাঁদাবাজী বন্ধ হয়নি, এবার জামায়াতকে দেখুন।

শনিবার সংসদীয় আসন ৩৪ জয়পুরহাট-১ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আল্লাহ তাআলা কুরআন মাজিদ এ বলেছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা কল্যাণের জন্য মানুষকে আহ্বান জানাবে ও ভালো কাজের নির্দেশ দিবে' মন্দ কাজ থেকে বিরত রাখবে। যারা আল্লাহর আইন চালু করে তাঁদেরকে আল্লাহর দল বলা হয়। আর যারা আল্লাহর আইন চালু করে না যে নামেই হোক না কেন যারা আল্লাহর বিধান চালু করতে রাজি নয় সেই সমস্ত দলকে আল্লাহর পরিভাষায় শয়তানের দল হিসেবে আখ্যায়িত করেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার বিকাল ৩ টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট-১ আসনের জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-২ আসনের জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ ও ২ আসনসহ বাংলাদেশের সব এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 

অপরদিকে, জয়পুরহাট -২ আসন এলাকার ক্ষেতলাল সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভাতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। 

এসআইএস/এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close