Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচন অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      আপনারাও মজলুম ছিলেন, এখন কেন জালিম হতে গেলেন: জামায়াত আমির      

জ্বালানি তেলের দাম কমেছে

Published : Sunday, 1 February, 2026 at 10:43 AM  Count : 28

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমেছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা, অকটেনের দাম ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য হাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমেছে। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা হতে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকায় পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এমএ
সম্পর্কিত   বিষয়:  জ্বালানি তেল  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close