Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচন অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      আপনারাও মজলুম ছিলেন, এখন কেন জালিম হতে গেলেন: জামায়াত আমির      

মুন্সীগঞ্জে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

Published : Saturday, 31 January, 2026 at 5:56 PM  Count : 82

দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এবার মুন্সীগঞ্জ ছাত্রদলের ৪ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একপত্রে এই বহিস্কারের কথা জানানো হয়। 

দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণে মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার আহবায়ক তাইজুল ইসলাম এবং জেলা শাখার অধীনস্থ মিরকাদিম পৌর ছাত্রদলের আহবায়ক মাহেদুল ইসলাম আসিফ, মুন্সীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম সাজ্জাদ সরকার, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম আহমেদ অপুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এমএইচএস/এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close