Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচন অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      আপনারাও মজলুম ছিলেন, এখন কেন জালিম হতে গেলেন: জামায়াত আমির      

সোনারগাঁওয়ে ফিল্মি স্টাইলে গুলিবর্ষণ; অস্ত্রসহ গ্রেপ্তার

Published : Saturday, 31 January, 2026 at 5:06 PM  Count : 59

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক অভিযুক্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আটককৃতের হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, ৭টি টেটা, ৩টি চাপাতি এবং একটি গুলির খোসা উদ্ধার হয়। পরে রাত ১২ টার র‌্যাব-১১ অপস্ অফিসার ও ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম জিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ি গ্রামের মোজা মিয়ার ছেলে। বর্তমানে সে ফতুল্লায় বসবাস করেন। এ ঘটনায় শনিবার সকালে র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মো. আরিফুল হক বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৮ জানুয়ারি বিকেলে সোনারগাঁওয়ের পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মাহি ও জিয়া নামক দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে সাধারণ জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি র‌্যাব-১১ এর নজরে আসলে তারা তাৎপর হয়। একপর্যায়ে অভিযানের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মহিববুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এইচএমআর/এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close