Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়ের দিন ঘোষণা      ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      

হাত পাখার নির্বাচনী কাজে বাঁধা, ইউপি চেয়ারম্যানকে শোকজ

Published : Tuesday, 27 January, 2026 at 8:18 PM  Count : 116

পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচার কাজে বাঁধা প্রদান, হাত-পা ভেঙে দেয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। একই সাথে সরকারি সুবিধা ভোগী ভোটারদের সুবিধা প্রাপ্তির কার্ড কেটে দেয়া এমন হুমকি প্রদান করা হয়েছে। আর এসব করেছেন চাকামাইয়া ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান ফকির। এ ঘটনায় ঐ চেয়ারম্যানকে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা তলব করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান, কলাপাড়া সিনিয়র সহকারী জজ মো. মহিদুল হাসান ইউপি চেয়ারম্যান মজিবর ফকিরকে এ ব্যাখ্যা তলব করেন। ২৮ জানুয়ারি বিকাল তিনটায় তাকে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা জমাদানের নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র জানায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ বিধি ১৫ (ঘ) এবং গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭ (১১), (২), (৩) এর লংঘন। এজন্য কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে তাকে ২৮ জানুয়ারি বিকাল তিনটার মধ্যে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এই শোকজের অনুলিপি সিনিয়র সচিব, নির্বাচন কমিশন, যুগ্ম সচিব, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দেয়া হয়েছে।

এমপি/ এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close