Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়ের দিন ঘোষণা      ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      

ষড়যন্ত্র, চক্রান্ত ও হত‍্যা করে নির্বাচন বন্ধ করা যাবে না: আমান উল্লাহ

Published : Tuesday, 27 January, 2026 at 6:03 PM  Count : 49

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ষড়যন্ত্র, চক্রান্ত ও হত‍্যা করে নির্বাচন বন্ধ করা যাবে না। একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করতে দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তবে কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। 

মঙ্গলবার দুপুরে ঢাকা ২ আসনের অন্তর্ভুক্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, ভারতে বসে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র করছে একটি মহল। কোন ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না, ১২ ফেব্রুয়ারি যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বন্ধ করতেই কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে মেরে ফেলেছে সন্ত্রাসীরা। আমি এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এসময় ধানের শীষে ভোট চেয়ে আরও বলেন, আগামীতে আমি নির্বাচিত হতে পারলে ঢাকা ২ আসনকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত হিসেবে গড়ে তুলবো। 

ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমানের নির্বাচনী প্রচারণায় এ সময় বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতকর্মী অংশ নেয়।

অন্যদিকে ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, আমি গতকালও নারীদের নিয়ে একটি সমাবেশ করেছি, কারণ আমার নির্বাচনী এলাকার অধিকাংশ ভোটার নারী। বিগত ১৭ বছর আমরা এই দেশে ভোট দিতে পারিনি। এবার সুযোগ এসেছে। তাই আপনাদেরকে বলবো নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে আপনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন, এটা আপনাদের কাছে আমার দাবি।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, যারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি করছেন তারা সাবধান হয়ে যান। আমার দলের কোন লোক যদি মাদকের সাথে বা সন্ত্রাসের সাথে কোন প্রকার সম্পৃক্ত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়।

মঙ্গলবার দিনব্যাপী সাভার সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পথসভায় সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সাথে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, যুবদল নেতা শহীদুল ইসলাম শহীদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ওএফ/এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close