Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়ের দিন ঘোষণা      ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      

নূরের নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

Published : Tuesday, 27 January, 2026 at 5:58 PM  Count : 75

ভিপি নুরুল হক নূরের নির্বাচনী অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার দশমিনা উপজেলার চর বোরহান ইউনিয়নের পাগলার বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ভিপি নূরের ট্রাক প্রতিকের নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুর করা হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নুরুল হক নূরের সমর্থক এবং চরবোরহান ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মহিবুল্লাহ হাওলাদার অভিযোগ করে জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন। এ সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থক ও চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল গাজী, সাবেক ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম জুয়েল, সদস্য সচিব আসাদুল জোমাদ্দারসহ ৪০/৫০ জন দলবদ্ধভাবে তাদের কার্যালয়ে প্রবেশ করে চেয়ার ছোড়াছুড়ির পাশাপাশি হামলা-ভাঙচুর চালায়। এসময় তাদের হাতে লাঠিশোটা ও দেশীয় অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলা অব্যাহত থাকে। এ হামলায় দশমিনা উপজেলা ছাত্রঅধিকারের দপ্তর সম্পাদক মো. হাসান মাহমুদ, চরবোরহান ইউনিয়নের যুবঅধিকারের যুগ্ম-সদস্য সচিব মো. মাসুদ ও নির্বাচনী প্রচারনায় বাধ্যযন্ত্র বাজানো (ঢুলি) মো. মুছা এবং তিনিসহ ৭ থেকে ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশ উভয় গ্রুপকে ঘটনাস্থলে থেকে সরিয়ে দেন। 

অভিযোগ অস্বীকার করে হাসান মামুনের সমর্থক ও চরবোরহান ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম দাবি করেন, তারা প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায় হাসান মামুনের পক্ষে একটি মিছিল বেড় করে ট্রাক প্রতীকের কার্যালয়ে সামনে দিয়ে যাচ্ছিল। এসময় গণ অধিকারের লোকজন তাদের মিছিলে ঢুকে হাতাহাতি ও মারধর শুরু করে। এতে তাদেরও তিনজন আহত হয়েছে। 
স্থানীয়দের করা ভিডিও ক্লিপে ট্রাক প্রতীকের কার্যালয়ে হামলা করার দৃশ্য দেখা গেছে, তাকে এমন প্রশ্ন করা হলে তিনি সদোত্তর দিতে ব্যর্থ হন। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ বলেন, ‘সোমবার রাতে চরবোরহানে ইউনিয়নের একটি বাজারে  ট্রাক ও ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্য তিন জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছে। তবে আহতরা কার সমর্থক তা জানা যায়নি। বতর্মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।’

এমপি/এসআর



LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close