Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়ের দিন ঘোষণা      ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৫

Published : Sunday, 18 January, 2026 at 10:21 PM  Count : 55

মাদারীপুরে যাত্রীবাহী বাস সার্বিক পরিবহনের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাস চাপায় ৬ জন ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫জন আহত হয়েছেন। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

নিহতদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান। অপরজন হলেন মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা পান্নু মুন্সী। তিনি সার্বিক পরিবহনের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অন্য নিহত ইজিবাইক যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় আসলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মাদারীপুর ফায়র সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে এসে প্রথমে তিনজনের মৃতদেহ পাই। এরপর দেড় ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে গাড়ীর নিচে চাপা পড়া আরও তিনজনের লাশ উদ্ধার করি। এখন পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এএইচএস/এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close