Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়ের দিন ঘোষণা      ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Published : Saturday, 27 December, 2025 at 1:14 PM  Count : 65

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং আলমাস খানের বড় ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে স্কুটি চালানোর সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী ও প্রবাসী শফিক জানান, আনোয়ার হোসেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী যুবক ছিলেন। আগামী দুই মাসের মধ্যে তার দেশে ফিরে বিয়ের কথা ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. চাঁন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ার প্রায় ১০–১২ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি ফ্রি ভিসায় কাজ করতেন। শুক্রবার রাতে তার মৃত্যুর খবর আমরা পাই।

এসএইচ/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close