Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়ের দিন ঘোষণা      ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর

Published : Wednesday, 24 December, 2025 at 9:50 PM  Count : 76

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় শেফালী বেগম (৩৫) ও সাবিনা বেগম (৪০) নামে দুই নারী নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলে পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শেফালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার রেজাউল করিমের স্ত্রী এবং সাবিনা বেগম সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামের শাহ আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রেজাউল করিম তার গর্ভবতী স্ত্রী শেফালী বেগমকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে কাটা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শেফালী বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, দুপুর ১টার দিকে সাবিনা বেগম ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য কিনতে অটোভ্যানযোগে রওনা হন। পথে সাঘাটা–চিনিরপটল সড়কে ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে ইদ্রিস আলী মাস্টারের বাড়ির মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী সাবিনা বেগম নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম নামে আশা এনজিওর এক কর্মী গুরুতর আহত হন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত সাবিনার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত মাহমুদুল ইসলামকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিএইচ/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close