Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়ের দিন ঘোষণা      ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      

নারায়ণগঞ্জে ফেরি দুর্ঘটনা: ৩ লাশ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

Published : Sunday, 21 December, 2025 at 3:54 PM  Count : 184

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে মাঝনদীতে পড়ে একটি ট্রাকসহ পাঁচটি যানবাহন ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। 

রোববার দুপুরে জেলা প্রশাসক রায়হান কবির এ নির্দেশ দেন। এর আগে শনিবার রাত নয়টার দিকে ঘটনাটি ঘটলেও দিনগত রাত দেড়টার দিকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাশী চালিয়ে লাশ ৩ টি উদ্ধার করে।
 
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি ছাড়াও এর সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িও পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জন নিখোঁজ ছিল। পরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাশী চালিয়ে রাত দেড়টার দিকে মোটরসাইকেল চালক রফিক, ভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ সহ নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনিজ্জামান জানান, রাত দেড়টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা সে বিষয়ে তল্লাশি চলছে। 

এসএস/এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close