Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়ের দিন ঘোষণা      ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      

মনোহরদীতে ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

Published : Saturday, 20 December, 2025 at 4:22 PM  Count : 195

নরসিংদীর মনোহরদীতে ইটবাহী একটি ট্রলির দুর্ঘটনায় ট্রলি চালক নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের গাংকুলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালকের নাম আব্দুস সাত্তার (২০)। তিনি মনোহরদী উপজেলার খালিয়াবাইদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে আব্দুস সাত্তার ইটবোঝাই ট্রলি নিয়ে যাওয়ার সময় গাংকুলপাড়া গ্রামের বেকারির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রলিটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় তিনি ট্রলি থেকে ছিটকে পড়ে যান এবং গাছের ডালের সঙ্গে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, দুর্ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এইচআর/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close