Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়ের দিন ঘোষণা      ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

Published : Thursday, 29 May, 2025 at 5:13 PM  Count : 225

বৈরী আবহাওয়ার কারণে দেশের অন্যতম ব্যস্ত নৌরুট রাজবাড়ীদৌলতদিয়ামানিকগঞ্জেপাটুরিয়া ঘাটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা ২০ মিনিট থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা ২০ মিনিট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে।”

এদিকে, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, বৈরী আবহাওয়ার মধ্যেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রী পারাপার চলছে।

এসআই/আরএন
সম্পর্কিত   বিষয়:  রাজবাড়ী   দৌলতদিয়া   মানিকগঞ্জ   পাটুরিয়া  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close