Sunday | 1 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 1 February 2026 | Epaper
BREAKING: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়ের দিন ঘোষণা      ইরানে বিস্ফোরণে নিহত ৫      শুরু হলো ভাষার মাস      কুমিল্লা-৪: নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান      জ্বালানি তেলের দাম কমেছে      আগামীতে ধানের শীষের প্রতি আস্থা রাখবে দেশের মানুষ: তারেক রহমান      নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক      

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০৫

Published : Monday, 24 November, 2025 at 5:44 PM  Count : 107

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন রোগী।

২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন ঢাকা বিভাগে এবং অপরজন সিলেট বিভাগে ছিলেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ৯০ হাজার ৯৬৯ জন।

সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৭০৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ৬২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকা বিভাগে ১৩৭ জন—এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন—খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

ইউএন/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close