Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper

বিএনপি নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার

Published : Saturday, 29 December, 2018 at 12:52 PM  Count : 604
 

 

ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের বাড়ির সন্নিকটে পরিত্যাক্ত স্থান থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চর চান্দিয়া থেকে এসব উদ্ধার করা হয়।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় এসব অস্ত্র এখানে রাখা হয়েছিল।

র‍্যাব-৭ ফেনীর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি বিদেশী পিস্তল, দুটি বিদেশী রিভালবার, দুটি সট গান, একটি পাইপ গান, এবং ৩৮ রাউন্ড গুলি।


এমএটিবি/এসআর
সম্পর্কিত   বিষয়:  ফেনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বিপুল অস্ত্র উদ্ধার  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close