বর্তমান রাজনীতি ও নির্বাচনী আবহাওয়া জটিল পরিস্থিতির আকার ধারণ করছে, যা সাধারণ জনগণের জানমালের জন্য আশঙ্কাজনক! দলীয় লড়াই আর ভুক্তভোগি হয় আমজনতা। নির্বাচনী গোলযোগে সাধারণ মানুষ মারা যায়, পুড়ে ছাই হয়, জ্বালাও পোড়াও বৈরী পরিবেশে! মরার পর, কিছু দান-খয়রাত করে দফা-রফা টানা হয় ভুক্তভোগি পরিবারগুলোর। মানুষ মন খুলে কথা বলবে, নিজেদের অভিমত, অভিব্যক্তি প্রকাশ করবে, অধিকার আদায়ের আন্দোলন করবে, প্রতিবাদ মিছিল করবে- তার কোন সুনিশ্চিত নিরাপত্তা নেই।
জীবনের ধ্বংসের বিনিময়ে এ নির্বাচন জনগণ আশাবাদী নয়। সংবাদ মাধ্যমগুলো ভীত-সন্ত্রস্ত, রিপোর্টারদের জীবন নিরাপত্তা হীন। কোথায় যোগ্য, অযোগ্য প্রার্থীরা রাজনৈতিক মঞ্চে ভিড় করে লোক হাসানোর পরিস্থিতির সামিল করছে। যাদের প্রতি মানুষের সম্মানবোধ হবে, তাদেরি জনগণ নির্বাচিত করবেন। কিন্তু সেই সুস্থ্য সুযোগ আবশ্যক! পয়সা ওয়ালা ক্ষমতাবান কিছু মানুষের হাতে প্রশাসন যেন মুষ্টিবদ্ধ না হয়। দোষী ব্যক্তিরা জামিনে ছাড়া পেয়ে পরিস্থিতির সুযোগ যেন না নেয়। সাধারণ জনগণ রাজনীতি বোঝে না, বোঝে দেশের শান্তি, নিজেদের জানমালের নিরাপত্তা। তাই রাজনীতি হোক জনকল্যাণকর, ব্যক্তি স্বার্থে বা ব্যক্তি কেন্দ্রীক নয়!
নির্বাচন হোক দেশ ও দশের, কোন রাজনৈতিক গোষ্ঠির নয়। বোমাবাজি, খুন-হত্যাযজ্ঞের নয়! না হোক কোন মা-বোনের চোখের জলের। সে আশায় আমরা সুষ্ঠু-সুন্দর নির্বাচনের দাবি রাখি। স্বাধীন সার্বভৌম দেশে গৃহযুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, ধর্মযুদ্ধ আর যেন না হয়। রক্তার্জিত স্বাধীন বাংলাদেশ রক্ষার্থে সুষ্ঠু চিন্তার অধিকারী, মানবিকতাবোধ সম্পন্ন সরকার চায় বাংলার জনগণ।