Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

Published : Friday, 5 December, 2025 at 6:13 PM  Count : 56

চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মো. কাউসার (২৯) নামে এক হাইস চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হাটহাজারী–নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ফরহাদাবাদ স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত চালক কাউসার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র।

জানা যায়, শুক্রবার ভোরে নারায়ণহাট থেকে বিদেশগামী এক যাত্রীকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন কাউসার। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে হাইস গাড়িটির সংঘর্ষ হয়। এতে হাইসের চালকসহ পাঁচজন যাত্রী আহত হন। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুইটি গাড়ি আটক করে।

জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুইটি গাড়ি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ইউএন/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close