Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

মাদানীর সমর্থনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

Published : Friday, 5 December, 2025 at 3:21 PM  Count : 76

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে ছাত্র ও নাগরিক সমাবেশে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

শুক্রবার সকালে ছাতক বাজার ট্রাফিক পয়েন্টে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাদিক কায়েম বলেন, 'আগামীর বাংলাদেশ ইনসাফের পথে এগোবে। দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনের দিন শেষ। জনগণ এখন ন্যায়ভিত্তিক নেতৃত্ব চায়।'

তিনি বলেন, 'ছাতক-দোয়ারার উন্নয়ন সম্ভাবনা কাজে লাগাতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।'

তিনি মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে যোগ্য প্রার্থী উল্লেখ করে তাকে বিজয়ী করতে উপস্থিতদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। 

ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাকসু সদস্য শাহিনুর রহমান, সর্বমিত্র চাকমা ও শিল্পী মোহাম্মদ সালমান।

সঞ্চালনা করেন ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন।

অনুষ্ঠানে জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমবি/এমএ
সম্পর্কিত   বিষয়:  সুনামগঞ্জ   ছাতক   দোয়ারাবাজার   মাদানী   দাঁড়িপাল্লা   ডাকসু ভিপি   সাদিক কায়েম  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close