Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ      কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      

যে দলের হাতে তার কর্মী নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশও নিরাপদ নয়: রেজাউল করিম

Published : Friday, 5 December, 2025 at 2:58 PM  Count : 138

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, 'যে দলের হাতে তার কর্মী নিরাপদ নয়, সে দলের হাতে কিন্তু বাংলাদেশও নিরাপদ নয়। যে দলের লোকেরা তার কর্মীকে হত্যা করে ঠান্ডা মাথায়, নিজের দলের কর্মী থেকে যে চাঁদাবাজি করে, সে দলের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।'

শুক্রবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ডে নির্বাচনী সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

তিনি বলেন, 'আপনারা ইসলামকে বুঝুন, আপনারা জামায়াতে ইসলামীর বিরোধীতা করতে গিয়ে ইসলামের বিরোধিতা করবেন না। আমাদের সমালোচনা করলে আমরা খুশি হই, কারণ আমাদের যখন সমালোচনা করেন তখন আমরা যদি এটাকে কারেকশন করে ফেলি, তাহলে তো আমরা আরও জনপ্রিয় হবো, ঠিক না? এ জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের যে ভোটারের কাছে এখনও পৌঁছতে পারিনি, আপনারা ঘরে ঘরে গিয়ে আমাদের দাওয়াতটা দিয়ে যান, এ জন্যও আপনাদের ধন্যবাদ।'

নির্বাচনী সভায় লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জামায়াত নেতা শামছুল ইসলাম, শহর শিবিরের সেক্রোটারী আবদুল আউয়াল হামদু প্রমুখ।

আরএইচ/এমএ
সম্পর্কিত   বিষয়:  লক্ষ্মীপুর   রেজাউল করিম  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close