Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: ভোটের মাঠে লড়বেন ১৯৬৭ জন      শৈত্যপ্রবাহ কাটলেও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা      যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ      কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      

মাদকসহ চোরাকারবারি দম্পতি আটক

Published : Friday, 5 December, 2025 at 2:38 PM  Count : 99

নওগাঁর পত্নীতলায় মাদকসহ চোরাকারবারি এক দম্পতিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বস্তাবর বিওপির টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি থেকে আনুমানিক ৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ভেলুপাড়া পাঁকা রাস্তার সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- উপজেলার গোপীনগর গ্রামের মো. জাহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছা. বিউটি বেগম (৩৫)।

অভিযানে ৫৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ২৩ হাজার টাকাসহ তাদেরকে আটক করে বিজিবি। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৩ হাজার ৮০০ টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, 'শুক্রবার আটককৃত মাদক ও মালামালসহ তাদেরকে নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।'

জেএ/এমএ
সম্পর্কিত   বিষয়:  নওগাঁ   পত্নীতলা   মাদক   চোরাকারবারি  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close