Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ      কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      

শুক্রবার সকালে ঢাকায় আসছেন জুবাইদা রহমান

Published : Thursday, 4 December, 2025 at 10:33 PM  Count : 251

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় এসে তিনি অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরে যাবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এদিকে খালেদা জিয়াকে বহন করার জন্য কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্বিত হচ্ছে।

সবকিছু মিলিয়ে খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুক্রবার সকাল ১০টার পরেই হতে পারে বলে বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে।

এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এভারকেয়ারের সামনে এক সংবাদ সম্মেলনে জানান, গত জানুয়ারির মত এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে।

তিনি বলেন, আজকে এই মধ্যরাত্রের পরে অথবা আগামীকাল সকালের ভেতর উনাকে ইউকেতে, অর্থাৎ লন্ডনে, একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা উনাকে নিয়ে যাব।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। জুবাইদা রহমান দেশে ফিরে খালেদা জিয়ার অবস্থা মূল্যায়ন করার পর তাকে লন্ডন পাঠানোর ব্যবস্থা করবেন।

এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close