Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ      কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

Published : Thursday, 4 December, 2025 at 10:25 PM  Count : 93

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রফিক (৪৮) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। নিহত রফিক উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামের মৃত মতালীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রফিক এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। এতে রফিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রবজেল ফরাজি ও ইউসুফ নামে আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এসআই/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close