Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

পুলিশ কমিশন অধ্যাদেশের অনুমোদন

Published : Thursday, 4 December, 2025 at 7:36 PM  Count : 62

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, “আজ আমাদের গুরুত্বপূর্ণ পুলিশ কমিশন অধ্যাদেশটি পাস হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট একটি পুলিশ কমিশন গঠন করা হবে। এই কমিশনের প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, যিনি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সদস্য হিসেবে থাকবেন— গ্রেড–১-এর নিচে নন এমন কোনো সরকারি কর্মকর্তা, গ্রেড–১-এর নিচে নন এমন কোনো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (কর্মরত বা অবসরপ্রাপ্ত), মানবাধিকার এবং সুশাসন বিষয়ে কাজ করেছে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি এই কমিশনের সদস্য হবে।”

পুলিশ কমিশন গঠনের উদ্দেশ্য উল্লেখ করে উপদেষ্টা বলেন, “পুলিশকে আরও জনবান্ধব ও জনমুখী করাই এ কমিশন গঠনের মূল উদ্দেশ্য। কমিশন সরকারকে সহায়তা করবে এবং পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে, সে বিষয়ে করণীয় নির্ধারণে সরকারকে সুপারিশ দেবে। পাশাপাশি পুলিশকে মানবাধিকার-সংবেদনশীল করে তুলতে কোথায় আধুনিকায়ন দরকার, কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন— এসব বিষয়ও তারা চিহ্নিত করবে।”

তিনি আরও বলেন, “কমিশনের আরও দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো— নাগরিকদের পুলিশের বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি করা এবং পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা নিষ্পত্তি করা। এটাই পুলিশ কমিশন অধ্যাদেশের মূল বৈশিষ্ট্য।”

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, “পুলিশিং কার্যক্রমে দক্ষতা, উৎকর্ষ, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিশন। নাগরিক অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে পরিকল্পনা বা কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সরকারকে সুপারিশ করবে। পাশাপাশি পুলিশসংক্রান্ত আইন, নীতি ও গবেষণার ক্ষেত্রেও প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিশন।”

/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close