৪ ডিসেম্বর লক্ষ্মীপুর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলার বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেন। এর মধ্য দিয়ে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার–আলবদরদের হত্যা, লুটপাট এবং নির্যাতনের হাত থেকে জেলাবাসী মুক্তি পায়। দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা সংসদ সাংস্কৃতিক কমান্ড, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, আবৃত্তি সংসদ এবং প্রগতি লেখক সংঘের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ সাংস্কৃতিক কমান্ড, লক্ষ্মীপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আরজু, জাতীয় কবিতা পরিষদের জেলা সভাপতি এস. এম. জাহাঙ্গীর, শিল্পী ফোরামের সভাপতি ড্যানি চৌধুরী শাকিক, সাংবাদিক কামাল উদ্দিন, এডভোকেট মাহমুদুর রহমান সুজন, সাংবাদিক এস. এম. আওলাদ হোসেন, সাংস্কৃতিক কর্মী আবদুল হান্নান সাগর, বাবুল চক্রবর্তী প্রমুখ।
আরএইচ/আরএন