Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

Published : Thursday, 4 December, 2025 at 6:38 PM  Count : 252

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সুকিরাম উরাং (২৬) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুকিরাম ওই এলাকার দাছনু উরাংয়ের ছেলে। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টার দিকে মুরইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশি ৩–৪ জন চোরাকারবারি ভারতীয় নাসির পান–পাতার সিগারেট আনতে সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করেন।

তিনি আরও জানান, সেখানে অবস্থানকালে সুকিরাম পিঠের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে তিনি আহত অবস্থায় বাংলাদেশের ভেতরে ফিরে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

এসআর/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close