Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: ভোটের মাঠে লড়বেন ১৯৬৭ জন      শৈত্যপ্রবাহ কাটলেও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা      যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ      কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      

কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Published : Thursday, 4 December, 2025 at 5:13 PM  Count : 477

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্তে গাজীপুর জেলা শাখার অধীনস্থ সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন প্রিন্সের বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর বিভাগ থেকে জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে আবুল হোসেন প্রিন্স তার পূর্বের সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে পুনরায় সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবেন। তার উপর আর কোনো প্রকার সাংগঠনিক নিষেধাজ্ঞা বা বাধা কার্যকর থাকবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন প্রদান করেন।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ১৭ মার্চে আবুল হোসেন প্রিন্সকে সাময়িকভাবে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রায় ৯ মাস পর কেন্দ্রীয় সংসদের পুনর্বিবেচনায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

ছাত্রদলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে তিনি দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

আরএস/এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close