Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ      কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      

যশোরে ২ কোটি টাকার সোনার বারসহ আটক ২

Published : Thursday, 4 December, 2025 at 2:16 PM  Count : 87

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে দুই কোটি ১১ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে চলাচলকারী দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাওয়া যায় ১ দশমিক ১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার। যার বাজারমূল্য দুই কোটি ১০ লাখ টাকার বেশি।

এ ছাড়াও উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

আটককৃতরা হলেন—চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

এসকে/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close