Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ      কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      

শেখ হাসিনার মামলা থেকে আইনজীবী পান্নাকে অব্যাহতি

Published : Wednesday, 3 December, 2025 at 10:24 PM  Count : 57

আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড আই খান পান্নাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। এর আগে গত ২৩ নভেম্বর শেখ হাসিনার পক্ষে জেড আই খান পান্নাকে আইনজীবী হিসেবে নিয়োগ করেছিল ট্রাইব্যুনাল।

এদিন বেলা পৌনে ১২টার দিকে এই মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। প্রথমেই প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোয়া ১২টার দিকে জেড আই খান পান্না হাজির না হওয়ায় তাকে তলব করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলেন, আমরা তাকে নিয়োগ দিয়েছিলাম। কিন্তু আমাদের কাছে এসে অসুবিধার কথা না বলে সামাজিক মাধ্যমে বলা হলো। তিনি কি আসলে কোনো আইন জানেন না। আইনজীবী পান্নার চেম্বারে তাৎক্ষণিকভাবে একজন লোক পাঠিয়ে তাকে এখনই আসার জন্য বেঞ্চ অফিসারকে নির্দেশ দেন বিচারপতি। সাড়ে ১২টার পর হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে হাজির হন আইনজীবী পান্না।

এ সময় প্রসিকিউশনের শুনানি থামিয়ে পান্নাকে শুনতে চান ট্রাইব্যুনাল। সুস্থ আছেন কি না জানতে চেয়ে তার উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, আপনি শেখ হাসিনার পক্ষে নিয়োগ পেয়েছেন। আপনি আসেননি কেন। আপনি চিঠি পেয়েছেন? আপনার অনুপস্থিতিতে শুনানি করতে হয়েছে। চাইলে আবার হবে।

জবাবে পান্না বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। আমি কোনো চিঠি পাইনি। তবে এ মামলায় না দাঁড়ানোর জন্য আমি রেজিস্ট্রার কার্যালয়ে চিঠি পাঠিয়েছি।

ট্রাইব্যুনাল বলেন, আপনার ক্লায়েন্ট হাজির হবেন না। আপনিও আসবেন না। আইনজীবী হতে আপনি নিজেই আগ্রহ দেখিয়েছেন। প্রথমে আপনি নিজে আসেননি, জুনিয়র পাঠিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা আপনাকে নিয়োগ দিয়েছি। আপনি না করতে চাইলে ট্রাইব্যুনালে এসে বলতে হবে। আপনি না পারলে আদালতে প্রতিনিধি পাঠাতেন। আপনার মতো সিনিয়র আইনজীবী দু-তিনজন আছেন। আইনজীবী নিয়োগ দিলে সমালোচনা হবে। আমরা কী করবো।

এছাড়া আপনি এক ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করেছেন। আপনার ক্লায়েন্ট (শেখ হাসিনা) এই আদালতের বিচার মানেন না। ট্রাইব্যুনালের প্রতি তাঁর আস্থা নেই। এজন্য আপনিও মানেন না। তাহলে আমরা ধরে নেবো আপনার সঙ্গে তার যোগাযোগ আছে। এই আদালত থেকে কি আপনার মক্কেল বড়। আপনি এটা কোনো ভাবেই বলতে পারেন না। এটা ট্রাইব্যুনাল আপনার কাছ থেকে আশা করে না। জবাবে জেডআই খান পান্না বলেন, আমি নিঃশর্ত ক্ষমা চাইছি।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী হয়ে সামাজিক মাধ্যমে ট্রাইব্যুনাল সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অবমাননাসূচক। এ সময় আইনজীবী পান্না কিছু বলতে গেলে চিফ প্রসিকিউটর বলেন, মাইন্ড ইউর ল্যাংগুয়েজ। এ পর্যায়ে চিফ প্রসিকিউটরকে বসিয়ে দেন ট্রাইব্যুনাল।
 
পরে এ মামলা পরিচালনার কথা ফের জানতে চান ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলেন, আপনি এ মামলা থেকে অব্যাহতি না নিলে আমরা কাউকে নিয়োগ দিতে পারছি না। তখন ‘না’ জবাব দেন এই আইনজীবী। একইসঙ্গে তার বদলে কাকে নিয়োগ দেওয়া হবে পরামর্শ চান ট্রাইব্যুনাল। তবে কারও নাম না বলায় আইনজীবী মো. আমির হোসেনকে ফের স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। যিনি এর আগেও শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করে হেরেছেন।

এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close