Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

সুন্দরবনে ১০ জেলে আটক

Published : Wednesday, 3 December, 2025 at 7:17 PM  Count : 88

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে বনরক্ষীরা ১০ জেলেকে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে জালসহ ৫টি নৌকা। আটক জেলেদের আজ বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায়ের নেতৃত্বে বনরক্ষীরা গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে শেলারচর টহল ফাঁড়ির বনাঞ্চলের চানমিয়ার খালে তিনটি জেলে নৌকাসহ ৬ জেলেকে এবং কালামিয়ার খালে দুটি নৌকাসহ ৪ জেলেকে আটক করেন। আটককৃত জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যের খালে মাছ ধরার প্রস্ততি নিয়েছিল। আটক জেলেদের মধ্যে ৮ জনের বাড়ি খুলনার কয়রা, এবং ২ জনের বাড়ি শরণখোলায় বলে বনরক্ষীরা জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী জানান, অভয়ারণ্যে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে মামলার আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

এসএস/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close