Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

অপো এ৫ এর মূল্যহ্রাস

Published : Monday, 24 November, 2025 at 12:48 PM  Count : 85

শীর্ষ স্থানীয় গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড অপো তাদের ডিউরেবিলিটি পাওয়ারহাউজ অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) এখন আকর্ষণীয় নতুন দাম মাত্র ১৭ হাজার ৯৯০ টাকায় নিয়ে এসেছে। ডিভাইসটির আগের দাম ছিল ১৯ হাজার ৯৯০ টাকা। 

শক্তি, সক্ষমতা ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয় এই ফোনটি এখন দেশজুড়ে সকল অথোরাইজড অপো স্টোরে পাওয়া যাচ্ছে।

অপো এ৫-এ ইন্ডাস্ট্রির সেরা ডিউরেবিলিটি নিশ্চিত করা হয়েছে। ফোনটিতে রয়েছে আইপি৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যা পানি ছিটা বা ধুলাবালি থেকে ডিভাইসকে সুরক্ষিত রেখে আপনার লাইফস্টাইলের সবচেয়ে প্রয়োজনীয় সঙ্গী হতে পারে। ফোনটির ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিসট্যান্স, হঠাৎ পড়ে গিয়ে নষ্ট হওয়া থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখে।
 
ডিভাইসটিতে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি নিয়ে আসা হয়েছে, যা পাওয়ার ডিগ্রেডেশন ছাড়া টানা ৫ বছর পর্যন্ত কার্যক্ষমতা ধরে রাখতে সক্ষম। পাশাপাশি, এর ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র ১৯ মিনিটে ৩০ শতাংশ চার্জ ও ৩৬ মিনিটে ৫০ শতাংশ চার্জ করতে পারবেন। 
অপো এ৫-এর শক্তিশালী এআই ক্যামেরা সিস্টেম ব্যবহারকারীকে আরও সক্ষম করে তোলে। 

এর শক্তিশালী ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা নিখুঁত ও ঝকঝকে ছবি নিশ্চিত করে। একইসাথে এর ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর পোর্ট্রেইটের ক্ষেত্রে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্লার মুহূর্তেই তৈরি করে। 

অন্যদিকে, ডিভাইসটির ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা প্রতিটি সেলফিকে আরও ব্যালেন্সড ও শার্প করে তোলে। ফোনটিতে ফটো এডিটিংয়ের জন্য রয়েছে এআই ইরেজার ২.০ যা মাত্র কয়েক সেকেন্ডেই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো ছবি থেকে সরিয়ে ফেলে।

মিলিটারি-গ্রেড প্রতিরোধ সক্ষমতা থাকার পরেও অপো এ৫ এর স্লিক ও এলিগ্যান্ট লুক ধরে রেখেছে। এর আলট্রা-ব্রাইট ১,০০০-নিট ডিসপ্লে যেকোনো পরিবেশে দারুণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করে; এমনকি প্রচণ্ড রোদেও নিখুঁত ভাবে ডিসপ্লে ফুটিয়ে তোলে। মিস্ট হোয়াইট ও অরোরা গ্রীন দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে অপো এ৫। এটি হাতে ধরতে একদম হালকা ও আরামদায়ক, যা শহুরে ব্যস্ততা থেকে শুরু করে আউটডোর অ্যাডভেঞ্চার, সবখানেই আপনাকে দিবে নিরবচ্ছিন্ন প্রশান্তি।

নিখুঁত ডিজাইনের পাশাপাশি, অপো এ৫ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। যা স্মুথ মাল্টিটাস্কিং ও সকল কনটেন্টের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে। অপোর অপ্টিমাইজড সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে এটি তার অনবদ্য ডিউরেবল কাঠামোর মতোই নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে।

এমএ
সম্পর্কিত   বিষয়:  অপো এ৫  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close