Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ      কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      

দাম কমল অপো ফোনের

Published : Sunday, 23 November, 2025 at 3:41 PM  Count : 122

বৈশ্বিক প্রযুক্তি উদ্ভাবক অপো তাদের ফ্ল্যাগশিপ রেনো১৪ এফ ফাইভজির জন্য নতুন ও পরিমার্জিত মূল্য ঘোষণা করেছে। এখন রেনো১৪ এফ ফাইভজি (৮ জিবি + ২৫৬ জিবি) মাত্র ৩৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে। ডিভাইসটি ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙে পাওয়া যাচ্ছে।

কনটেন্ট নির্মাতা ও স্টোরিটেলারদের জন্য নিয়ে আসা রেনো১৪ এফ ফাইভজি যুগান্তকারী এআই প্রযুক্তিকে একত্রিত করেছে। এই ফোনে এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, যা সবচেয়ে চ্যালেঞ্জিং পরিবেশেও নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার জন্য বিশেষ ভাবে তৈরি। ডিভাইসটিতে একটি ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ যুক্ত করা হয়েছে, যা এর আগের ফোনের তুলনায় দ্বিগুন আলো সরবরাহ করে। এটি আবছা আলোর অনুষ্ঠান বা সন্ধ্যার সিটিস্কেপ যাই হোক না কেন, প্রতিটি মুহূর্তের স্বতঃস্ফূর্ত ছবি নিশ্চিত করে।

পাশাপাশি, এতে রয়েছে এআই এডিটর ২.০, যা ব্যবহারকারীদের পেশাদার মানের পোস্ট প্রোডাকশন সক্ষমতা প্রদান করে। এর এআই রিকম্পোজের মতো টুল বুদ্ধিমত্তার সাথে ত্রুটি সংশোধন করে, এআই পারফেক্ট শট স্বয়ংক্রিয় ভাবে গ্রুপ ফটোতে চোখ বন্ধ হয়ে যাওয়া ঠিক করে দেয়। 

অন্যদিকে, এআই স্টাইল ট্রান্সফার তাৎক্ষণিক ভাবে একটি ছবির স্টাইল অন্য ছবিতে প্রয়োগ করে; যা যেকোনো ছবিকে অনায়াসে দৃষ্টিনন্দন কনটেন্টে পরিণত করে।

একইসাথে ডিভাইসটিতে আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্সসহ ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি নিয়ে আসা হয়েছে। সমুদ্রের ধারে, সুইমিং পুলে বা বর্ষায়, যেকোনো অবস্থাতেই ব্যবহারকারীরা এখন নিখুঁত ও অসাধারণ ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন।

এই ইমেজিং সক্ষমতার পাশাপাশি, রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং এবং নিরবচ্ছিন্ন গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। এর প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লের সাথে মারমেইড-অনুপ্রাণিত ডিজাইন একত্রিত হয়ে এটিকে আরও নান্দনিক করে তোলে। 

একইসাথে এতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ড স্পেসের মতো ইন্টেগ্রেটেড এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করবে। 

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, 'অপোতে আমরা মানুষকে উদ্ভাবনের কেন্দ্রে রাখি। এই পরিমার্জিত মূল্য আমাদের এই বিশ্বাসকে তুলে ধরে যে, যুগান্তকারী এআই ও ফ্লাগশিপ-স্তরের ইমেজিং প্রতিটি ভিশনারি ক্রিয়েটরের নাগালের মধ্যে থাকা উচিত। রেনো১৪ এফ ফাইভজির মাধ্যমে আমরা বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে ক্যাপচার, ক্রিয়েট ও এক্সপ্রেসের ক্ষেত্রে বাধাহীন করে তুলতে চাই।'

এমএ
সম্পর্কিত   বিষয়:  অপো  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close