Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ      কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      

উন্মোচিত হলো রিয়েলমি সি৮৫ প্রো

Published : Thursday, 6 November, 2025 at 11:31 AM  Count : 163

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের ঘোষণা দিয়েছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ‘ক্যাটাগরির প্রথম অফিসিয়াল ওয়াটারপ্রুফ স্মার্টফোন’ রিয়েলমি সি৭৫-এর অবিশ্বাস্য সাফল্যের ধারাবাহিকতায় এই সেগমেন্টের সবচেয়ে ওয়াটার-রেজিজট্যান্ট ও উজ্জ্বলতম ফোন হিসেবে এটি নিয়ে আসা হলো।

দেশের সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অফিসিয়াল রিসেলার আউটলেট থেকে ক্রেতারা ৫-৭ নভেম্বর পর্যন্ত রিয়েলমি সি৮৫ প্রো প্রি-বুক করার সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্র্যান্ডের সি-সিরিজ স্মার্টফোনের এক্সক্লুসিভ আগাম অ্যাক্সেস উপভোগ করতে পারবেন। প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতারা এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগের সাথে বাংলালিংকের বিশেষ অফারসহ আকর্ষণীয় উপহার পাবেন। এই প্রি-অর্ডার উপহারগুলো সীমিত সময় এবং শর্ত সাপেক্ষে প্রযোজ্য হবে। ফার্স্ট সেল চলাকালে রিয়েলমি সি৮৫ প্রো সংগ্রহকারী ক্রেতাদের এই উপহার দেওয়া হবে।

রিয়েলমি সি৮৫ প্রোর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ইন্ডাস্ট্রি-লিডিং আইপি৬৯ প্রো ওয়াটারপ্রুফ রেটিং, যা ফোনটিকে পানির নিচে টানা ৬০ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম করে তোলা। প্রবল বৃষ্টি, দুর্ঘটনাক্রমে কিছু পড়ে যাওয়া বা আউটডোরে অ্যাডভেঞ্চার যাই হোক না কেন, ডিভাইসটি চরম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত জানার পর ব্যবহারকারীরা এখন পুরোপুরি দুশ্চিন্তামুক্ত থাকার সুযোগ পাবেন।

ফোনটিতে রয়েছে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, যা সারাদিনের প্রোডাক্টিভিটি, গেমিং ও বিনোদনের জন্য অসাধারণ ব্যাকআপ দেয়। পাশাপাশি, এতে ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য অন্য ডিভাইস চার্জ করার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে এটিকে একদম যথার্থ সঙ্গী করে তুলবে।

ডিউরেবিলিটির পাশাপাশি, পারফরম্যান্স ও স্টাইলেও কোনো আপস করেনি রিয়েলমি সি৮৫ প্রো। ফোনটিতে ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পাশাপাশি, এর ৪০০০ নিটস পিক ব্রাইটনেস উজ্জ্বল আলোতেও অত্যন্ত নিখুঁত ও ঝকঝকে ভিজ্যুয়াল নিশ্চিত করে; যা এটিকে এই সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেতে পরিণত করেছে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ইন্টেলিজেন্ট এআই অপটিমাইজেশনের মাধ্যমে গেমিং, মাল্টিটাস্কিং, স্ট্রিমিং, ফটোগ্রাফি ও আউটডোর ব্যবহারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। 

এছাড়াও, এতে এআই এডিট জিনি ও এআই আউটডোর মোডের সুবিধা থাকায় ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থানে অনায়াসে ছবি এডিট করতে পারবেন।

রিয়েলমি সি৮৫ প্রো ‘প্যারট পার্পল’ ও ‘পিকক গ্রিন’ দুটি অনন্য রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই দুটি রঙই নান্দনিক ও প্রাণবন্ত আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটায়, যা হালকা ও প্রিমিয়াম বিল্ডের সাথে যুক্ত হয়ে প্রতিটি গ্রিপে স্টাইল ও কমফোর্ট নিশ্চিত করে। 

বাজারে এই ফোন তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে- ৬ জিবি + ১২৮ জিবির মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির মূল্য ২২ হাজার ৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবি ভার্সনের মূল্য মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকা।

এমএ
সম্পর্কিত   বিষয়:  রিয়েলমি সি৮৫ প্রো  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close