Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

ক্যাম্পাসের বাসে বাড়ি যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Published : Friday, 26 September, 2025 at 11:33 AM  Count : 210

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ০৬ অক্টোবর পর্যন্ত নয় দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশে দুটি বাস ছেড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাসমী বলেন, ‘আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। গাজীপুর পর্যন্ত বাস দেওয়া সহজ কাজ ছিল না। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট এ বিষয়ে সচেষ্ট ছিলেন। এ জন্য তাঁদের প্রতি বিশেষ ধন্যবাদ জানাই।’

হিসাব বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইলিয়াস বলেন, ‘পরিবহন প্রশাসক স্যারকে অসংখ্য ধন্যবাদ। শেষ সময়েও তিনি আমাদের জন্য সাড়া দিয়েছেন। সাধারণত অনেক দায়িত্বশীলের কাছ থেকে সাড়া এভাবে পাওয়া যায় না। আমি মোটরসাইকেলে যাতায়াত করি, লাইসেন্স হাতে না থাকায় এবং প্রচণ্ড রোদে যেতে কষ্ট হতো। আজ বাসের মাধ্যমে যাত্রা করতে পেরে অনেক স্বস্তি পাচ্ছি।’

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছুটির দিনগুলোতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে মোট তিনটি বাস দেয়া হয়েছে বলে জানিয়েছে পরিবহন প্রশাসন। এর মধ্যে একটি বাস ভালুকার উদ্দেশে এবং দুটি বাস গাজীপুর চৌরাস্তার উদ্দেশে ছেড়ে যায়। গাজীপুরের বাসটি প্রতি বৃহস্পতিবার বিকেলে চালু থাকবে বলেও জানানো হয়।

টিএ/এমএ
সম্পর্কিত   বিষয়:  ময়মনসিংহ   ত্রিশাল  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close