Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

কালো টাকা সাদা করার চক্রে মৌরী

Published : Wednesday, 3 September, 2025 at 11:27 AM  Count : 181

‘বীরাঙ্গনা ৭১’ এর পর নতুন সিনেমায় পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী মৌরী মাহদী। সহশিল্পী হিসেবে তার সঙ্গে থাকছেন উজ্জল কবির হিমু। 

২০২২ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘বীরাঙ্গনা ৭১’। এবার তিনি আসছেন নতুন সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’–এ, যা পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। এখানে মৌরী অভিনয় করেছেন ‘দীপা’ চরিত্রে। কালো টাকা সাদা করার চক্রের গল্পে দীপা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হবেন। 

এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, রফিকুল কাদের রুবেল, সায়রা আহমেদ, যোজন মাহমুদ প্রমুখ।

এ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মৌরী বলেন, 'বিশ্বাস করেন ভাই’ সিনেমাতে দর্শকরা আমাকে ভিন্ন ভাবে দেখবেন। আমি চাই তাদের মনে জায়গা করে নেওয়ার মতো প্রতিক্রিয়া।' ভবিষ্যতে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাই তার লক্ষ্য।'

নতুন সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটা মূলত সমাজে কালো টাকা সাদা করার চক্রকে ঘিরে। এটি কোনো রোমান্টিক ঘরানার সিনেমা নয়। তাই এখানে নায়ক বা নায়িকা বলে আলাদা করে কাউকে সম্বোধনের সুযোগ আসে না। সিনেমার কাহিনীতে বিশেষ কিছু ভাইটাল চরিত্র আছে, তার মধ্যে একটি হলো দীপা, যেটি আমি করেছি। প্রত্যেক চরিত্রের আলাদা আলাদা গুরুত্ব আছে। দর্শক একটি সিরিয়াস এবং বাস্তবধর্মী গল্প দেখতে পাবেন।’

বর্তমানে মৌরী মাহদীর কাজ করার কথা চলছে সরকার রওনক রিপনের নতুন ফিচার ফিল্ম ‘দেউরি’–তে। নিজের পথচলা প্রসঙ্গে তিনি মনে করেন, মিডিয়াতে টিকে থাকতে হলে প্রচুর ধৈর্যের প্রয়োজন।

ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করা দিনাজপুরের মেয়ে মৌরী মাহদী প্রথম আলোচনায় আসেন ২০১৯ সালের মিসেস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে। যেখানে তিনি সেরা ৬-এর মধ্যে জায়গা করে নেন। এরপর ধীরে ধীরে ফটোশুট, টিভিসি ও ওভিসির মাধ্যমে গড়ে তোলেন নিজেকে।

এমএ
সম্পর্কিত   বিষয়:  মৌরী মাহদী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close