Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

পাহারাদার রফিকুল হত্যা মামলার আসামি আরমান গ্রেপ্তার

Published : Tuesday, 2 September, 2025 at 11:43 AM  Count : 215

পঞ্চগড়ে পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যা মামলার আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আসামি আরমান ইসলাম আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার বাসিন্দা। পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তিনি।

জানা গেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী জানান, আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ছিল ক্লুলেস হত্যাকাণ্ড।

গত ০৫ অগাস্ট সদর উপজেলার টুনিরহাট বাজারে খড়ির গুদাম ঘরের পাহারাদার রফিকুল ইসলাম ডুবু নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে সাজ্জাদ হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এসআই/এমএ
সম্পর্কিত   বিষয়:  পঞ্চগড়  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close