Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

নওগাঁয় ট্রিপল হত্যা: তিনজনের যাবজ্জীবন

Published : Wednesday, 6 August, 2025 at 7:08 PM  Count : 145

নওগাঁর পোরশা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত ট্রিপল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-২–এর বিচারক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে আরও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগস্ট সকালে পোরশা উপজেলার কালাইবাড়ী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র—লাঠি, হাসুয়া ও ফালা—ব্যবহার করে চালানো হামলায় চারজন গুরুতর আহত হন।

আহতদের প্রথমে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

ঘটনার পর নিহতদের পরিবার পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ ২১ বছর পর বিচারপ্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

আরএইচ/আরএন
সম্পর্কিত   বিষয়:  পোরশা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close