Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

দেশকে তাঁবেদারমুক্ত রাখতে জনগণের ঐক্য প্রয়োজন: তারেক রহমান

Published : Tuesday, 1 July, 2025 at 10:56 PM  Count : 120
 

 

বাংলাদেশকে তাঁবেদারমুক্ত রাখতে হলে এখন জনগণের ঐক্য বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সচেষ্ট রয়েছে। পাশাপাশি ফ্যাসিস্টদের বিচার কার্যক্রমও শুরু করেছে। একইসঙ্গে রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে।'

তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে প্রতিটি রাজনৈতিক দল উত্তম সংস্কারই প্রস্তাব করেছেন। তবে সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী কি না, সেটা বিবেচনা করতে হবে। কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় তা কতটা উপযোগী, তা নিয়ে সংশ্লিষ্টদের আরও ভাবা উচিত বলে আমি মনে করি।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী প্রমুখ।

এমএ
সম্পর্কিত   বিষয়:  দেশ   জনগণ   ঐক্য    তারেক রহমান  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close