Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

সোনারগাঁওয়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারে আটক ২

Published : Wednesday, 18 June, 2025 at 5:11 PM  Count : 141

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘন্টার ভেতর জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব সদস্যরা।
  
মঙ্গলবার গভীর রাতে রুপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা হতে তাদের আটক করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে সোনারগাঁওয়ে ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেড়িবাঁধের পাশে রতন (৪০) নামে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

হত্যায় জড়িত আটকরা হলেন- রূপগঞ্জের ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪) ও মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।

বুধবার দুপুরে র‍্যাব-১১ এর এপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, গত মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেড়িবাঁধের পূর্ব পাশে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হত্যার শিকার যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।  ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এই নৃশংস, নির্মম ও ক্লুলেস হত্যার সঙ্গে জড়িত এই দুইজনকে আটক করতে সক্ষম হোন। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘটিত হত্যায় জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিয়েছেন।
 
নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে কাচঁপুরের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। 

আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচএমআর/এসআর
সম্পর্কিত   বিষয়:  সোনারগাঁও  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close