Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper
BREAKING: কড়াইল বস্তিবাসিদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান      নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার      বাড়ির মালিক-ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশনা      পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি ফখরুলের      ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার      ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন: জামায়াত আমির      চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছালো      

ফেলে দেওয়া আমের আঁটি-খোসায় রূপচর্চা

Published : Sunday, 1 June, 2025 at 12:55 PM  Count : 426

মধু মাস জৈষ্ঠের রসালো ফল আম। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। আর শুধু খাদ্য হিসেবেই নয় রুপচর্চায়ও আম অনেক উপকারি। আম খেয়ে আমরা আঁটি ও খোসা ফেলে দেই। কিন্তু আপনি জানেন কি এই পুষ্টিকর ফলের ফেলে দেওয়া আঁটি ও খোসা অনেক কাজে লাগে। তাও কি না রুপচর্চায়।

আম ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এতে থাকা ভিটামিন সি, এ, বিটা-ক্যারোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের তারুণ্যও ধরে রাখতে পারে। ‘মাল্টিডিসিপ্লিনারি ডিজিটাল পাবলিশিং ইনস্টিটিউট’-এ প্রকাশিত গবেষণাপত্র বলছে- আমের বীজের গুঁড়ো খেলে ত্বক ভালো থাকে, আবার ত্বকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এটি ত্বকের মিউকাসের লাইসোজোমকে সক্রিয় করে তোলে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক আমের প্রতিটি অংশ যেভাবে রূপচর্চায় কাজে লাগানো যাবে-

আমের শাঁসের স্ক্রাব
ত্বকের জন্য আমের শাঁসও কম উপকারী নয়। তা দিয়ে তৈরি করে নিতে পারেন স্ক্রাব। মাস্ক ব্যবহারের আগে স্ক্রাবিং করে নিলে মুখ খুব ভালো ভাবে পরিষ্কার হয়। মাস্কও ত্বকের গভীরে ঢুকে কাজ করতে পারে। ২ টেবিল চামচ আমের শাঁসের সঙ্গে ১ টেবিল চামচ ওটস বেটে নিন। যোগ করুন কয়েক ফোঁটা মধু। হাতের কাছে ওটস না থাকলে মিশিয়ে নিতে পারেন চালের গুঁড়োও। মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। তারপর ধুয়ে ফেলুন। আমের স্ক্রাব, মাস্ক ও বডি বাটারের গুণে ত্বক ঝলমলিয়ে উঠবে।

আমের খোসা
আমের খোসাতেও আমে থাকা ভিটামিন ও খনিজ পাওয়া যায়। ফলে সেটি ফেলে না দিয়ে ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন। আম প্রথমেই ভালো করে ধুয়ে নিন। অনেক সময় রাসায়নিকের সাহায্যে আম পাকানো হয় বা গাছে রাসায়নিক স্প্রে করা হয়। সে কারণে আম খুব ভালো করে ধুয়ে নেওয়া দরকার। আমের খোসা কেটে সেটি বেটে নিন। এর সঙ্গে যোগ করুন ১ টেবিল চামচ টকদই এবং আধা চা চামচ মধু। কালচে ত্বকে জেল্লা ফেরাতে ও বলিরেখা দূর করতে সাহায্য করবে এটি। মাখতে হবে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন।

আমের বীজ
ত্বকের জন্য ভালো বডি বাটার। আমের বীজ দিয়েও বাড়িতেই সেটি বানিয়ে ফেলা সম্ভব। পদ্ধতিও কঠিন নয়। আমের আঁটি ধুয়ে ওপরের সাদা শক্ত অংশ ছুরির সাহায্যে কেটে নিলেই ভেতরে বাদামের মতো অংশ মিলবে। সেটিকে ছোট ছোট করে কেটে নারিকেল তেলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিন। মৃদু আঁচে তেল গরম করলে একসময় রং বদলে যাবে। তেল একেবারে স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। না হলে ‘হ্যান্ড ব্লেন্ডার’ দিয়ে ফেটাতে থাকুন। যোগ করুন সামান্য শিয়া বাটার। সব উপকরণ ঘন হয়ে ক্রিমের মতো হলে বুঝতে হবে ‘বডি বাটার’ তৈরি হয়ে গেছে। কাচের পাত্রে সেই ‘বাটার’ ভরে ফ্রিজে রেখে দিন। বছর ভর এটি গায়ে মাখতে পারেন। বিশেষত শুষ্ক ত্বকের জন্য এটি বিশেষ ভাবে উপযোগী।

এমএ
সম্পর্কিত   বিষয়:  আম   আঁটি   খোসা   রূপচর্চা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close