Friday | 5 December 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 December 2025 | Epaper
BREAKING: অটোরিকশাকে বাসের চাপা নিহত ৪      এখনো স্বস্তি ফেরেনি বাজারে      এভারকেয়ারে জুবাইদা রহমান      বিদ্যালয়ে ফিরছেন প্রাথমিকের শিক্ষকরা      পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা      ক্যারিবীয় সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪      পুলিশ কমিশন অধ্যাদেশের অনুমোদন      

আদালতের আদেশে সুমন খানের সম্পদ ক্রোক

Published : Thursday, 23 January, 2025 at 8:59 PM  Count : 336

আদালতের নির্দেশ অনুযায়ী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের সম্পদ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রোক করা হয়েছে। জেলা প্রশাসকের একটি টিম সুমন খানের কয়েকটি ভবন বুঝে নিয়ে সেখানে সরকারি ব্যানার ঝুলিয়ে দেয়।

জানা গেছে, সুমন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ একাধিক মামলা রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী সম্পদগুলো ক্রোক করা হয়।

এর আগে, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে। তিস্তার টোল প্লাজা এলাকা থেকে পুলিশের একটি টিম  সুমন খানকে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার জানান, "আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী বর্তমান বাড়ি, নির্মাণাধীন বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভবনগুলো বুঝে নিয়েছি এবং সেগুলোকে সরকারি মালিকানাধীন হিসেবে চিহ্নিত করেছি। তবে একজন জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশিত একটি কমিটির মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।"

তবে সুমন খানের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএস/এসআর
সম্পর্কিত   বিষয়:  লালমনিরহাট  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close