Friday | 5 December 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 December 2025 | Epaper
BREAKING: অটোরিকশাকে বাসের চাপা নিহত ৪      এখনো স্বস্তি ফেরেনি বাজারে      এভারকেয়ারে জুবাইদা রহমান      বিদ্যালয়ে ফিরছেন প্রাথমিকের শিক্ষকরা      পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা      ক্যারিবীয় সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪      পুলিশ কমিশন অধ্যাদেশের অনুমোদন      

চরফ্যাশনে ব্যাংকে গিয়ে মারধরের শিকার নারী

Published : Thursday, 23 January, 2025 at 8:52 PM  Count : 396

ভোলাচরফ্যাসনে সোশ্যাল ইসলামী ব্যাংকে সেবা নিতে গিয়ে শারমিন আক্তার লিমা নামের এক কর্মকর্তার মারধরের শিকার হয়েছেন একই ব্যাংকের দুলারহাটের এজেন্ট আউটলেটের মালিক পিংকি।

ভুক্তভোগী পিংকিং ২৩ জানুয়ারি জানান, আমি দুলারহাট বাজার সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট মালিক। গত মঙ্গলবার আমার এজেন্ট ব্যাংকিং সমস্যা নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক চরফ্যাশন শাখায় গিয়ে ব্যাংকটির কর্মকর্তা মো: জুয়েল সাহেবের সাথে কথা বলছিলাম। এমন সময় দুজন অপরিচিত লোক আমাকে প্রয়োজনীয় কথা আছে বলে ডাক দেয়, আমি ব্যাংকটির গেটের এটিএম বুথের সামনে আসলে কিছু বুঝে উঠার আগেই রুবেল নামের এক ব্যক্তি আমার হাত ধরে ফেলে এবং শারমিন আক্তার লিমা আমাকে মারধর করে এবং এক পর্যায়ে গলা টিপে হত্যা চেষ্টা চালায়। হইচই শুনে ব্যাংকের অন্য কর্মকর্তা লোকজন এসে আমাকে উদ্ধার করে, আমি ট্রিপল নাইন নাম্বারে কল করলে চরফ্যাশন থানা পুলিশ আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগী পিংকি বলেন, শারমিন আক্তার লিমা ও তার লোকজনের মারধরের শিকার হয়ে আমি খুব অসুস্থ অবস্থায় দিন পার করছি। আইন শৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমার উপর হামলাকারী অফিসার শারমিন আক্তার লিমার শাস্তি দাবি করছি। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

সোশ্যাল ইসলামী ব্যাংক চরফ্যাশন শাখার ম্যানেজার নুরুজ্জামান জানান, ঘটনার সময় আমি ছুটিতে ছিলাম, পরে শুনেছি পারিবারিক বিষয় নিয়ে পিংকি ও লিমা ম্যাডামের সাথে ঝামেলা হয়েছে। বিষয়টি আমি আরো যাচাই করে দেখবো।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএফ/এসআর


সম্পর্কিত   বিষয়:  ভোলা   চরফ্যাশন  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close