Friday | 5 December 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 December 2025 | Epaper
BREAKING: অটোরিকশাকে বাসের চাপা নিহত ৪      এখনো স্বস্তি ফেরেনি বাজারে      এভারকেয়ারে জুবাইদা রহমান      বিদ্যালয়ে ফিরছেন প্রাথমিকের শিক্ষকরা      পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা      ক্যারিবীয় সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪      পুলিশ কমিশন অধ্যাদেশের অনুমোদন      

তবলছড়িতে আগুনে পুড়ে গেল ৪ দোকান

Published : Thursday, 23 January, 2025 at 3:15 PM  Count : 324

রাঙামাটির তবলছড়ি কালী মন্দিরের সম্মুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আগুনের খবর পেয়ে দেখি পুরো দোকান আগুনে দাও দাও করে জ্বলছে। আমরা আগুন নেভাতে চেষ্টা করি। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

দোকান মালিক মিঠু জানান, বুধবার রাতে আমরা দোকান বন্ধ করে বাসায় যাই। রাতে লোকজন আমাকে খবর দিলে দোকানে এসে দেখি পুরো দোকান আগুনে জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে আমার সব শেষ হয়ে গেছে। এই চারটি দোকান আমাদের পারিবারিক দোকান।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আনছার জানান, আমরা সাড়ে ৩টার দিকে আগুনে খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এসআই/এমএ
সম্পর্কিত   বিষয়:  রাঙামাটি   তবলছড়ি   আগুন   দোকান  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close