Friday | 5 December 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 December 2025 | Epaper
BREAKING: অটোরিকশাকে বাসের চাপা নিহত ৪      এখনো স্বস্তি ফেরেনি বাজারে      এভারকেয়ারে জুবাইদা রহমান      বিদ্যালয়ে ফিরছেন প্রাথমিকের শিক্ষকরা      পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা      ক্যারিবীয় সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪      পুলিশ কমিশন অধ্যাদেশের অনুমোদন      

শান্তিগঞ্জে এক রাতে গ্রেফতার ১৬

Published : Tuesday, 21 January, 2025 at 7:48 PM  Count : 2703

সুনামগঞ্জেশান্তিগঞ্জ থানা পুলিশের এক রাতের বিশেষ অভিযানে ১২ জুয়ারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা ও সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের একটি চায়ের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়ারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন জামলাবাজ গ্রামের ফয়সল (৫০), মো: লিলু মিয়া (৪২), তাজ উদ্দিন (২৮), মো: আক্তার হোসেন (২৬), মো: ইজাজুল হক (৪০), জুনেল আহমদ (৩৬), শাহিন আহমদ (২৮), আলাউর রহমান (৪০), শহিদ আলী (৪৫), রিপন আহমেদ (৩৫), নোয়াখালী গ্রামের জমির আলী (৫০) ও হেলেন (৩৫)।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতারকৃতরা হলেন, গাজীনগর গ্রামের নূর আহমদ মিলন (৩৫) ও মাহবুব আলম (২৩)। সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃতরা হলেন, জামলাবাজ গ্রামের লিয়াকত আলী, হাসারচর গ্রামের আলীনুর খাঁন। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ আকরাম আলীর দিক নির্দেশনার বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নোয়াখালী বাজার এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় ১২ জন জুয়ারী, পাথারিয়া এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়৷ 

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এসএস/এসআর
সম্পর্কিত   বিষয়:  সুনামগঞ্জ   শান্তিগঞ্জ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close