Friday | 5 December 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 December 2025 | Epaper
BREAKING: অটোরিকশাকে বাসের চাপা নিহত ৪      এখনো স্বস্তি ফেরেনি বাজারে      এভারকেয়ারে জুবাইদা রহমান      বিদ্যালয়ে ফিরছেন প্রাথমিকের শিক্ষকরা      পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা      ক্যারিবীয় সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪      পুলিশ কমিশন অধ্যাদেশের অনুমোদন      

'সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে'

Published : Monday, 20 January, 2025 at 6:04 PM  Count : 398

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস বলেন, "স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তন কোনো লাভ নাই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।"

এর আগে পুলিশ, র‌্যাব এবং আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বলে জানায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে এই তিন বাহিনীর মনমানসিকতায় পরিবর্তন আসবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে তিন বাহিনীর পোশাক নির্ধারণ করা হয়।

আরএন/এসআর

সম্পর্কিত   বিষয়:  সারজিস আলম  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close