Friday | 5 December 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 December 2025 | Epaper
BREAKING: অটোরিকশাকে বাসের চাপা নিহত ৪      এখনো স্বস্তি ফেরেনি বাজারে      এভারকেয়ারে জুবাইদা রহমান      বিদ্যালয়ে ফিরছেন প্রাথমিকের শিক্ষকরা      পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা      ক্যারিবীয় সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪      পুলিশ কমিশন অধ্যাদেশের অনুমোদন      

‘দ্রুত নির্বাচন দিন’ সরকারকে মির্জা ফখরুল

Published : Wednesday, 1 January, 2025 at 8:42 PM  Count : 435

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান যে সংকট তা সমাধান হতে পারে নির্বাচনে মধ্যদিয়ে। ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন।

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভায় ভার্চুয়ালে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মির্জা ফখরুল বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে হবে। 

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু ভেঙে ফেলতে পারেনি। বিএনপি রাজনীতি এদেশের জনগণের রাজনীতি। আজকে যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছে। ৩১ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছে।

সংস্কারের মধ্যদিয়ে বিএনপি জন্ম হয়েছে জানান মির্জা ফখরুল। বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন। বাকশাল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এনেছেন। আমরা মনে করি, সংস্কার চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। 

আরএন/এসআর

সম্পর্কিত   বিষয়:  মির্জা ফখরুল   অন্তর্বর্তীকালীন সরকার   ছাত্রদল   বিএনপি  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close