Wednesday | 21 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 21 January 2026 | Epaper

প্রতারক হালান, স্ত্রীসহ ৪ জনকে গাজীপুর থেকে গ্রেফতার

Published : Tuesday, 31 December, 2024 at 6:24 PM  Count : 401

নিজের কোন ইটের ভাটা না থাকলেও ইট ব্যবসায় মোটা অংকের টাকা লাভের প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া মাদারীপুরের শিবচরের প্রতারক হালান ও তার স্ত্রীসহ ৪ জনকে ডিবির সহায়তায় গাজীপুর থেকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। 

গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে। এদিকে প্রতারক হালানের গ্রেফতারের খবরে থানার সামনে শতশত ভুক্তভোগীরা ভীড় করে।

পুলিশ জানায়, কথিত ইট ব্যবসায়ী প্রতারক হালান মোল্লাসহ ৯ জনকে আসামী করে প্রতারনার শিকার সুমন হাওলাদার নামের একজন সোমবার শিবচর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় বাদীর ১০ লাখ টাকাসহ আত্বীয়-স্বজন ও এলাকাবাসীর ২ হাজার কোটি টাকা হালানসহ প্রতারক চক্রটি আত্মসাৎ করে পালিয়ে গেছে বলে উল্লেখ করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতেই শিবচর থানার ওসি মোকতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়।  ডিবি পুলিশের সহায়তায় গাজীপুরের টঙ্গীর একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় প্রতারক হালান, তার স্ত্রী সুমি বেগম, বোন জামাই ফারুক ও শাহ আলমকে গ্রেফতার করে। এসময় হালানের কাছ থেকে নগদ ১১ লাখ ৭০ হাজার টাকা, বেশ কিছু নন জুডিশিয়াল স্ট্যাম্প ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরন করা হয়। এদিকে হালানের গ্রেফতারের খবরে মঙ্গলবার সকাল থেকেই শতশত ভুক্তভোগীরা থানার সামনে অবস্থান নেয়। এসময় হালানের দেয়া ভুক্তভোগীদের কাছ থেকে দুই শতাধিক নন জুডিশিয়াল স্ট্যাম্পের ফটোকপি জমা রাখা হয়। পরে পুলিশ ভুক্তভোগীদের বুঝিয়ে বাড়ি পাঠায়।

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, ডিবি পুলিশের সহায়তায় আসামীদের গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এসএসআর/এসআর

সম্পর্কিত   বিষয়:  মাদারীপুর   শিবচর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close